Skip to content
RELOCATE FROM QATAR

কাতার থেকে ইউরোপে যেতে চান? আগে এই ৪টি বিষয় জেনে নিন

সংক্ষিপ্ত গাইড। ২ মিনিটে পড়া যাবে।

মোঃ দ্বীন ইসলাম
লিখেছেন মোঃ দ্বীন ইসলামপ্রতিষ্ঠাতা ও সিইও, NexaEuroসিঙ্গাপুরে সাধারণ কর্মী থেকে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন হিসেবে কাজের অভিজ্ঞতা

অফার হাতে না পাওয়া পর্যন্ত চাকরি ছাড়বেন না

ইউরোপের অফার লেটার, ওয়ার্ক পারমিট ও ভিসার সময়সীমা নিশ্চিত হওয়ার আগে বর্তমান চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না।

রেসিডেন্স পারমিট বাতিলের পর মাত্র ১৪ দিন

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রেসিডেন্স পারমিট বাতিল হলে ১৪ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে (আগে ছিল ৩০ দিন)। সময় পার হলে প্রতিদিন ১০ রিয়াল জরিমানা। বাতিলের পর কাতারে থেকেই নতুন নিয়োগকর্তায় যাওয়ার সুযোগ নাও থাকতে পারে, তাই চাকরি ছাড়ার আগে সময়সূচি মিলিয়ে নিন। বেশির ভাগ বেসরকারি খাতের কর্মীর এখন এক্সিট পারমিট লাগে না।

ভিসার আবেদন কোথায়?

দোহায় ইতালির দূতাবাস কাতারে বৈধভাবে বসবাসকারীদের আবেদন নেয়। শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে হয়, আর জাতীয় (D) ভিসা কোন পথে জমা হবে, তা দূতাবাসের ভিসা অফিসে (doha.visti@esteri.it) নিশ্চিত করুন। ইতালিতে কর্মসংস্থান ভিসায় সাধারণত ইতালীয় নিয়োগকর্তার চুক্তি ও নুল্লা অস্তা লাগে। ভিসা দেওয়ার সিদ্ধান্ত দূতাবাসের।

ভুয়া প্রতিশ্রুতি থেকে সাবধান

“১০০% ভিসা নিশ্চিত” দাবি করলে সতর্ক হোন। ভিসা, ভিসা সেন্টার ও দূতাবাসের ফি সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিন, অচেনা কারও হাতে নগদ নয়। জাল বা ভুল ডকুমেন্টে আবেদন বাতিল হতে পারে।

NexaEuro কীভাবে পাশে থাকে

আপনার যোগ্যতা অনুযায়ী এমপ্লয়ার খুঁজে যোগাযোগ, e-CV ও ডকুমেন্ট প্রস্তুত, আর অফার লেটার বা ওয়ার্ক পারমিট হাতে আসা পর্যন্ত সঙ্গে থাকা। সেবার শর্ত জানতে সরাসরি যোগাযোগ করুন বা রেজিস্ট্রেশন করুন।

কাজে লাগলে কাতারে থাকা বন্ধুদের পাঠান

WhatsAppFacebookTelegram

এটি সাধারণ তথ্য, আইনি পরামর্শ নয়। কোনো চাকরি, ভিসা বা বেতনের নিশ্চয়তা নয়। নিয়ম বদলাতে পারে, তাই অফিসিয়াল লিংকে যাচাই করুন। সর্বশেষ যাচাই: ১৮ অক্টোবর ২০২৬।

WhatsApp
Scroll to Top